মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমানেন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবির) অধিনস্থ খোশালপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৬০/৯৮ কাছে থাকা গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের জওয়ানরা এক পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের ঠেলে দেয়ার চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে খোশালপুর বিওপির টহল দল সতর্ক হয় এবং তাকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়।
বিজিবির কড়া অবস্থানের কারণে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
বর্তমান ওই অজ্ঞাত ব্যক্তি ভারতের সীমানার ভিতরে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছেন।
বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে বিএসএফকে জানানো হয়েছে।
