Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৭, ২০২৬

যশোরের দাইতলা থেকে রুপা ও বিদেশি মদসহ আটক ৪

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরের দাইতলা থেকে রুপা ও বিদেশি মদসহ আটক ৪
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতলসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বহন করা ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ২০৫ টাকা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে রুপাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল এবং বিদেশি মদ যশোর থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

আটককৃত  হলেন—তরুণ কুমার রায় (৪৭), পিতা: সন্তোষ কুমার রায়, গ্রাম: ঝিকরা দক্ষিণ, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা,  মোঃ শিমুল মোড়ল, পিতা: নূর হোসেন মোড়ল, গ্রাম: আলাইপুর উত্তর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা,
মোঃ শামীম হোসেন, পিতা: মোঃ আলফাজ আলী সরদার, গ্রাম: উত্তর ভাদিআয়ালী, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা, মোঃ আওয়াল হোসেন, পিতা: মোঃ আজিবার হোসেন, গ্রাম: সাতবাড়িয়া, থানা: যশোর সদর, জেলা: যশোর

বিজিবি জানায়, উদ্ধারকৃত রুপার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি রুপার আংটি, পাঁচটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি এয়ারবাড, একটি হাতঘড়ি ও নগদ অর্থসহ মোট সিজারকৃত মালামালের মূল্য প্রায় ৬৫ লাখ ৮৯ হাজার ৭০৫ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ ও রুপা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.