Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নির্বাচনী প্রচারণায় রঙিন পোস্টার ব্যানার ব্যবহার : বিএনপি প্রার্থীকে শোকজ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর নির্বাচনী প্রচারণায় নিয়ম ভেঙে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনী অনুসন্ধান কমিটি এই শোকজ করেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যে, সেখানে ধানের শীষ প্রতীকের প্রচারণায় প্রচুর পরিমাণে রঙিন ফেসটুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, প্রচারণায় রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

যা সংসদ নির্বাচনে রাজনীতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৭ (গ) (ঙ) বিধির লঙ্ঘন হয়েছে। চিঠিতে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টার মধ্যে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত কমিটির কার্যালয়ে প্রার্থী কিংবা তার প্রতিনিধিকে হাজির হয়ে স্বশরীরে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার মুঠোফোনে জানান, ‘রঙিন পোস্টার ও ব্যানার ওগুলো অনেক আগের। বিএনপি অনেক বৃহৎ দল, অনেক কর্মী সমর্থক। পূর্বে দল ও আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধার জায়গায় নিজ নিজ উদ্যোগে টাঙিয়ে ছিলো। সেটা আমার জানার বাইরে।

নির্বাচন কমিশন যখন এসব পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছিলো; তখন নেতাকর্মীদের আমি সরানোর নির্দেশনা দিয়েছিলাম। যেগুলো থেকে গেছে তা আমার জানার বাইরে।

প্রতিনিয়ত এসব ব্যানার পোস্টার সরানোর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি। যেহেতু শোকজ করেছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই জবাব দিবো।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.