Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • যশোরে ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
  • জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 29, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের ঘোপ এলাকার একটি বাড়ির গ্যারেজ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করছে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ ওরফে অনিক নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক হানিফ ওরফে অনিক কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জড়িত অপর আসামি তালবাড়িয়া গ্রামের মোজ্জাম্মেল সাগর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মোটরসাইকেলের মালিক পিলু খান সড়কের কাজী নাইমুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে কাজী নাইমুর রহমান তার এফজেড ভার্সন-২ মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে যান। ভোরে তিনি দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে সোমবার সকালে থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে হানিফ ওরফে অনিককে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, ওই মোবাইল ফোনের কথোপকথন পর্যালোচনা করে সাগরের নাম পাওয়া যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাশিমপুর সেলফির মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে সাগর পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, অনিক ও সাগরসহ তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। চক্রটির কেউ মোটরসাইকেল চুরি করেন এবং অন্যরা কৌশলে সেগুলো বিক্রি করেন। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    September 30, 2026

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

    September 30, 2026

    যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.