Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৮, ২০২৬

আচরণবিধি লঙ্ঘন : সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
আচরণবিধি লঙ্ঘন : সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইজ্জত উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে পৃথকভাবে এ নোটিশ দেয়া হয়।

দুই প্রার্থীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (গ) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীর বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য এবং সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ (আদালত নম্বর ২) নয়ন বিশ্বাস কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শনকালে দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান। কলারোয়ার তুলসীডাঙ্গা, হেলাতলা, গোপীনাথপুর মোড়, মুরারিকাটিসহ বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ইজ্জত উল্লাহর নির্বাচনী ফেস্টুন গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সাঁটানো অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া ৩০ মাইল মোড়সহ কয়েকটি স্থানে রঙিন ছবিসংবলিত ব্যানারও টাঙানো দেখা গেছে।

অন্যদিকে কলারোয়ার ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে এবং অন্যান্য স্থানে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলামের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার যত্রতত্র গাছের সঙ্গে, বিদ্যুতের খুঁটিতে এবং যানবাহনে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে। এতে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (গ)-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।

দুই প্রার্থীকে দেয়া নোটিশে বলা হয়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীর বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো। নির্ধারিত সময়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ সিদ্ধান্ত নেয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশ।

এ বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলামকে কল করলে তার চাচাতো ভাই আবদুস সাত্তার ধরে বলেন, হাবিবুল ইসলাম গণসংযোগে আছেন। তিনি এখন কথা বলতে পারবেন না। নোটিশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটা নোটিশ পেয়েছেন। তবে এখনো অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে যথাসময়ে ব্যাখ্যা দেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.