Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩০, ২০২৬

ঝিকরগাছায় নিখোঁজের পরদিন ভ্যান চালক পারভেজের লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩০, ২০২৬
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছায় নিখোঁজের পরদিন ভ্যান চালক পারভেজের লাশ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn
ঝিকরগাছা সংবাদদাতা 
যশোরের ঝিকরগাছায় নিখোঁজ হওয়ার একদিন পর ভ্যান চালক পারভেজ হোসেন (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে রহস্যজনকভাবে নিখোঁজ হন পারভেজ হোসেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।
নিহত পারভেজ পৌরসদরের কীর্তিপুর হাওয়ারমোড় এলাকার জন্মান্ধ হায়াতুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা তুহিন আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টার দিকে পারভেজ তার ভাড়াকৃত অটোরিকশা ভ্যান নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে নিখোঁজ সংবাদ প্রচার করেন।
স্থানীয়দের ধারণা, তার সঙ্গে থাকা ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.