Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩০, ২০২৬

সাতক্ষীরায় সেনা টহলের পর যুবকের মৃত্যু : মারধরের অভিযোগে এলাকায় চাঞ্চল্য, তদন্তের দাবি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩০, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় সেনা টহলের পর যুবকের মৃত্যু : মারধরের অভিযোগে এলাকায় চাঞ্চল্য, তদন্তের দাবি
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজারে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সংঘটিত ঘটনার পর ইসমাইল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে তিন বন্ধু বাজারে প্রবেশ করলে সেনা টহল দল তাদের গতিরোধ করে। এ সময় ইসমাইল হোসেনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি নিথর হয়ে পড়েন। পরে সেনা সদস্যরা স্থান ত্যাগ করেন।

ঘটনার পর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত জড়ো হয়ে মরদেহ পড়ে থাকতে দেখে প্রশাসনকে খবর দেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, তিনি মৌখিকভাবে ঘটনার কথা শুনেছেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী বলেন, “এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই। আমি বর্তমানে ক্যাম্পের বাইরে অবস্থান করছি।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি। এক তরুণের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে পরিষ্কার হবে—কীভাবে কাকবাশিয়ার ব্যস্ত বাজারে একটি তরুণ প্রাণ ঝরে গেল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.