Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হা*ম*লা*র অভিযোগ নি*রা*প*ত্তা*হী*ন*তা*য় পরিবার, গ্রে*প্তা*র দাবি
  • অভয়নগরে নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকারের কাছে এমপি মিষ্টির পদত্যাগপত্র
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
  • ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর
  • শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
  • আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য
  • যশোর বিসিকে সম্ভাবনার বিপরীতে সংকট, থমকে আছে শিল্পের অগ্রগতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা :
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি সরকারি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে চাচাতো ভাই ফাহিমের (৬) সঙ্গে দক্ষিণ দেয়াপাড়া-পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় নদীর স্রোতে সে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে তার সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ৯টায় নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল আবারও উদ্ধার অভিযান শুরু করে। এক ঘণ্টা পর ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, উদ্ধারের পর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হা*ম*লা*র অভিযোগ নি*রা*প*ত্তা*হী*ন*তা*য় পরিবার, গ্রে*প্তা*র দাবি

    October 1, 2026

    প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকারের কাছে এমপি মিষ্টির পদত্যাগপত্র

    October 1, 2026

    ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.