Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আত্মীয় বাড়ি নিয়ে ধর্ষণ ঘটনায় নড়াইলে মামলা
  • মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ
  • নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ
  • মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
  • ঝিনাইদহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
  • যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দুদকের
  • নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সংবর্ধিত
  • ‘ঘোমটা’র প্রদর্শনী অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আত্মীয় বাড়ি নিয়ে ধর্ষণ ঘটনায় নড়াইলে মামলা

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা 

নড়াইল সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হলেও অভিযুক্ত পলাতক রয়েছেন।

শনিবার বিকেলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাছেল সরোয়ার বাংলার ভোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের মৃত মছু খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে অভিযুক্ত প্রহলাদের সঙ্গে নড়াইলে আসেন ভুক্তভোগী ৪৪ বছর বয়সী ওই নারী। ওই দিন নড়াইল থেকে ফেরার পথে সদর উপজেলায় প্রহলাদ তার অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে তার সঙ্গে সেই বাড়িতে গেলে ঘরে আটকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ঘটনার পর কাউকে বিষয়টি জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত (১ অক্টোবর) সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত প্রহলাদ খান মুঠোফোনে বাংলার ভোরকে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি ওই মহিলার কাছে দুই দফায় দেয়া ১০ লাখ টাকা পাবো। এই টাকা চাওয়ার কারণে তিনি মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাছেল সরোয়ার বাংলার ভোরকে বলেন, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ

    October 3, 2026

    নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ

    October 3, 2026

    মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.