পাইকগাছা সংবাদদাতা :
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন নেশাগ্রস্থ এক ছেলে !
শনিবার সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউপি’র সাহাপাড়া গ্রামে। খবর পেয়ে স্থানাীয়রা রক্তাক্ত অবস্থায় পিতা শহীদ গাইনকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত পিতা শহীদ গাইন অবাধ্য ছেলের বিরুদ্ধে অভিযোগ করলে দুপুরে এসআই পিংকু ও একরামুল হক অভিযান চালিয়ে মাদকাসক্ত ছেলে আমিন গাইনকে (২৩) আটক করে পুলিশ হেফাজতে নেস।
এ বিষয়ে ইন্সপেক্টর এসএম মিজানুর রহমান বলেন, মা-বাবার অভিযোগ প্রেক্ষিত বাড়িতে মাদকসহ নেশাগ্রস্থ ছেলেকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী প্রক্রিয়া চলছিল।
