Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • নৃত্য বিতান যশোরের নজরুল বর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন
  • সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় জামায়াতের সচেতনতামূলক র‌্যালি

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আসর চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালির আগে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত জনসাধারণের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাংবাদিক মাস্টার রোহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেসব পাত্রে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিস্কার করতে হবে।

বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেকোনো স্থানে পানি জমতে দেয়া যাবে না।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বার্তাসংবলিত প্রচারপত্র ও ব্যানার প্রদর্শন করা হয়। এতে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’, ‘জমে থাকা পানিতে মশার লার্ভা নাশ করুন’, ‘পাত্রে পানি ঢেকে রাখুন’, ‘মশারি ব্যবহার করুন’ এবং ‘পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন’-এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ র‌্যালিতে অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ

    October 4, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.