Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার : প্রতিবাদে চুড়ামনকাটিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চুড়ামনকাটি সংবাদদাতা :
ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন মাংস ব্যবসায়ী হাবিবুর রহমান হবি।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হবি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৪ অক্টোবর ‘চুরামনকাটি সকল খবর’ নামের একটি ফেসবুক আইডিতে চুড়ামনকাটি বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ তুলে তার ও তার ছোট ভাই তবিবুর রহমান তবির নাম প্রকাশ করা হয়। তার দাবি, ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

তিনি আরও অভিযোগ করেন, কোনো ধরনের যাচাই-বাছাই বা প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে এমন তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তারা ক্ষুব্ধ ও বিব্রত।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হবি অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি, মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ফেসবুক আইডির পরিচালনাকারীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট ভাই তবিবুর রহমান তবি ও মাংস ব্যবসায়ী রিপন হোসেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

    October 5, 2026

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.