Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২ নং দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের বিরুদ্ধে মসজিদ ও ঈদগাহ উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের গুরুত্বর অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে দোড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ সংস্কার ও উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়।

যার মধ্যে দোড়া বিশ্বাসপাড়া জামে মসজিদের জন্য ১ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ থাকলেও মসজিদটির সভাপতি শহিদুল ইসলাম জানান চেয়ারম্যান আব্দুল জলিল তাদেরকে দিয়েছেন মাত্র ৫৭ হাজার টাকা।

একইভাবে চেয়ারম্যানের নিজ গ্রাম ছয়খাদা গ্রামের ঈদগাহ সংস্কারের জন্য ১ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হলেও ওই ঈদগার সভাপতি আবুল কালাম মাস্টার জানান চেয়ারম্যান তাদেরকে মাত্র ৫৫ হাজার টাকা দিয়েছে।

অন্যদিকে রুদ্রপুর জামে মসজিদের জন্যও ১ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ ছিল। মসজিদটির সভাপতি শাহাজান ও সেক্রেটারি আব্দুল আজিজ জানান, তারা চেয়ারম্যানের কাছ থেকে পেয়েছেন মাত্র ২৪ হাজার টাকা।

এ বিষয়ে সংশ্লিষ্ট মসজিদ ও ঈদগাহ কমিটির দায়িত্বশীলরা বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ হিসাব ও বাকি টাকা কোথায় গেছে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন।

তাদের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নয়নে সম্পূর্ণ প্রদান না করে তা আত্মসাৎ করা হয়েছে যা অত্যান্ত দুঃখজনক।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, আমি তালিকাভুক্ত মসজিদে টাকা কম দিয়ে অন্য মসজিদে বাকি টাকা দিয়েছি। তার এমন বক্তব্যের কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির হোসেন অফিসে না থাকায় এবং মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

    October 5, 2026

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.