Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবসে আদর্শ শিক্ষক ফেডারেশনের র‌্যালি

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের চৌগাছায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শিক্ষক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

এ বছরের প্রতিপাদ্য ছিল “শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর।”

র‌্যালিতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির ও সাবেক চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম মোর্শেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন।

এ সময় উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সঞ্চাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ডা. ইমদাদুল হক, রুস্তমপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আজাদ হোসাইন, ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হক, গরিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পাশাপোল ইউনিয়ন জামায়াতের আমির কবির হোসেন, হায়দার আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম মোর্শেদ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না; তাদের নৈতিকতা, সত্যবাদিতা, শিষ্ঠাচার, চরিত্র ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

    October 5, 2026

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.