Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার এ উপলক্ষে যশোরে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

র‌্যালিটি কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিটিআইয়ে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন, যশোর শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মধু, পিটিআইয়ের সুপার আসাদুজ্জামান, ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, তীরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন তালবাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক ইবাদত খান ও শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পারভীনা খাতুন। এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য শিক্ষক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, যশোর জেলা শাখার উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা।

এ সময় আরও বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কলেজ শিক্ষক পরিষদের জেলা সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যশোর সদর উপজেলা সভাপতি অধ্যাপক সাঈদুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের জেলা সভাপতি মতিয়ার রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবু হাসান।

র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোর এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

শিক্ষার্থীরা শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ফুল ও অন্যান্য উপহার প্রদান করে।

প্রতিষ্ঠানের মঞ্চে শিক্ষক দিবসের বক্তব্য রাখেন শিক্ষক সুখীয়া শারমিন ও জগদীশ দাস। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে নবম শ্রেণির ছাত্রী আরবী অপ্সরা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ খায়রুল আনাম সকল শিক্ষক কর্মচারীকে ফুলেল জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আসমানা আক্তার রলি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

    October 5, 2026

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.