Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে এক নারী রোগীকে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং একাধিকবার অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত কর্মচারীর নাম আলমগীর হোসেন। তিনি হাসপাতালের বহির্বিভাগের ১২২/১৩৩ নম্বর কক্ষের সামনে থাকা হেল্প ডেস্কে কর্মরত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে ওই নারী জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসক দেখাতে হাসপাতালে আসার সময় আলমগীর হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এর আগেও হাসপাতালে এলে আলমগীর তাকে টিকিট কেটে দেয়া, চিকিৎসক দেখানো ও ওষুধের ব্যবস্থা করতে সহযোগিতা করতেন। এর ফলে তাদের মধ্যে পরিচিতি ও সুসম্পর্ক তৈরি হয়।

অভিযোগে বলা হয়, একদিন ওষুধের জন্য হাসপাতালে গেলে আলমগীর তাকে জানান, প্রয়োজনীয় ওষুধ তার বাড়িতে রয়েছে। পরে তিনি ওই নারীকে মোটরসাইকেলে করে যশোর শহরের বারান্দীপাড়ায় নিজের ভাড়া বাড়িতে নিয়ে যান। সেখানে তার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পাশাপাশি গোপনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

ভুক্তভোগীর দাবি, পরে সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার অনৈতিক কাজে বাধ্য করা হয়। ওই নারী আরও অভিযোগ করেন, শুধু বাসায় নয়, হাসপাতালের বহির্বিভাগের দন্ত বিভাগের ১১৯ নম্বর কক্ষেও তাকে একাধিকবার অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে।

ভিডিওগুলো মুছে ফেলার অনুরোধ করলেও আলমগীর তা করেননি বলে অভিযোগ তার। বয়োবৃদ্ধ ওই নারী জানান, তার নাতি-নাতনি রয়েছে। গত তিন বছর ধরে তিনি এ পরিস্থিতির শিকার হয়ে আসছেন বলে দাবি করেন। পরে কৌশলে আলমগীরের মোবাইল ফোন থেকে একটি ভিডিও সংগ্রহ করেন তিনি।

সামনে আসা একটি ভিডিওতে আলমগীর ও ওই নারীকে হাত ধরাধরি করে একটি কক্ষে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওতে আলমগীরকে একটি স্থানে মোবাইল ফোন সেট করতেও দেখা যায়। তবে ভিডিওটির প্রেক্ষাপট ও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে ভুক্তভোগী নারীকে ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে আলমগীর হোসেন বলেন, আমি অন্যায় করেছি। ভিডিও প্রকাশিত হওয়ায় আমিও লজ্জিত। আমি জোড়হাত করে মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দিন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত জানান, গত ২৮ সেপ্টেম্বর তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন।

তিনি বলেন, ইতিমধ্যে হাসপাতালে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছি ওই নারীর তথ্য জানতে। কারণ, ওই নারী হানি ট্র্যাপের সদস্যও হতে পারেন।

সত্যিই ওই নারী ভুক্তভোগী কি না এবং আমার কর্মচারী দোষী কি না, তা তদন্ত না করে বলা সম্ভব নয়। আর যদি হাসপাতালের ভেতরেও এমন অনৈতিক কাজ আমার কর্মচারী করে থাকে, তবে সেটিও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026

    যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.