Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক

banglarbhoreBy banglarbhoreOctober 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পৃথক ঘটনায় রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেয়ার অভিযোগে দালাল চক্রের দুই সদস্য এবং ১২ হাজার টাকা চুরির অভিযোগে আরেক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সামনে থেকে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেন হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য জুয়েল রানা। আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের ঘোপ সেন্টার রোড এলাকার মারুফ (৫৫) এবং বিরামপুর নোয়াপাড়া এলাকার আবিদ হাসান (৫৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটক দুজন চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভিত করে হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে কমিশন বা পারসেন্টেজ নিতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এর আগেও তাদের দালালির বিষয়ে সতর্ক করা হয়েছিল। একপর্যায়ে তাদের আটক করে যশোর কোতোয়ালি পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে একই দিন সকাল ১১টার দিকে হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে এক নারীর ব্যাগ থেকে ১২ হাজার টাকা চুরির অভিযোগে শিল্পী (৩৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি জামালপুরের ইসলামপুর থানার পূর্ব ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, শিল্পী নওদা গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী শেখা’র ব্যাগ থেকে ১২ হাজার টাকা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য জুয়েল নানা তাকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.