Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

banglarbhoreBy banglarbhoreOctober 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক একটি প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যেগে সচেতন নাগরিক কমিটি (সনাক) “ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন। তিনি বলেন, টিআইবি একটি আন্তর্জাতিক সংগঠন। এটি বিশ্বের অনেক দেশে কাজ করে।

তথ্য জানার অধিকার মৌলিক অধিকার। বাংলাদেশে তথ্য জানার একটি শক্তিশালী আইন রয়েছে এটি অনেকে জানেন না। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।

এ সময় তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রায়োগিক নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা হয়। তথ্য ফর্ম ‘ক’ আবেদন করার পদ্ধতি শিক্ষার্থীদের হাতে কলমে বুঝিয়ে দেয়া হয়।

সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইয়েস সদস্য ইসরাত জাহান সঞ্চলনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য সৈয়দা মাসুমা বেগম, ইয়েস দলনেতা জুবায়ের হোসেন, সহ-দলনেতা আ আ ম হাবীবাহ্, ইয়েস সদস্য ওসমান গনি, তানজিলা আক্তার তুলনা, প্রদীপ রায়, সজিব হোসেন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.