Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৬

লেবুতলা ইউনিয়নে ধানের শীষের প্রচারণা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে
banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
লেবুতলা ইউনিয়নে ধানের শীষের প্রচারণা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে নির্বাচনী প্রচার সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন লেবুতলা ইউপি কর্মী গ্রুপ প্রধান গোলাম রব্বানী। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কর্মী গ্রুপের প্রধান ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন ও লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ারুল ইসলাম হ্যাপী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, যশোর ইন্সটিটিউট নাট্যকলা সংসদের সম্পাদক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আব্দুর রহমান কিনা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন প্রমুখ। এছাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক চুন্নু, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাকিব উদ দৌল্লাহ শুভ্র, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ শাহ রিয়াজ হোসেন সোহাগ, সাইফুল ইসলাম, সুখেন্দ্র নাথ পোদ্দার, জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের নেতা আসাদুজ্জামান আসাদ, আব্দুল মান্নান, ছানোয়ার হোসেন বকুল, সাহেব আলী প্রমুখ নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী-সমর্থক ও ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জাহিদ হাসান টুকুন বলেন, বিগত ১৭ বছর অমিত তার রাজনৈতিক পরীক্ষায় বার বার উত্তীর্ণ হয়েছেন। আপনারা যারা গত ১৫ বছর ভোট কেন্দ্রে যেতে পারেননি, ভোট দিতে পারেননি- তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে অমিত দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন।

বিগত ৩৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেপথ্যে থেকে সাহায্য সহযোগিতা করে আন্দোলনকে চূড়ান্ত রুপ দিয়েছিলেন। আজ আপনারা স্বাধীনভাবে ভোট দেয়ার অধিকার ফিরে পেয়েছেন। তাই এই অধিকার যিনি আপনাদের ফিরিয়ে দিলেন সেই অমিতকে ধানের শীষ প্রতিকে আপনারা দলমত নির্বিশেষে সকলে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এটাই আমাদের প্রত্যাশা।

সভা শেষে অনিন্দ্য ইসলাম অমিতের জন্য বিশেস মোনাজাত করা হয় এবং উপস্থিত কর্মীদের মধ্যে ও কোদালিয়া বাজারের দোকানদের মধ্যে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.