চুড়ামনকাটি সংবাদদাতা :
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষাথীদের সংবর্ধনা দেয়া হয়েছে চুড়ামনকাটিতে।
শনিবার বিকেলে ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ হাসান তপন।
এ সময় উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জিয়ারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রুহুল আজিজ, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কালাম হোসেন, সাধারণ সম্পাদক আঞ্জু মল্লিক, ৯ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবনেতা চঞ্চল হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
আয়োজক যুবনেতা নাহিদ হাসান তপন বলেন, লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে আজকে আমার এই আয়োজন।
সম্মাননা পাওয়া ১২ জন শিক্ষার্থীদের একজন রুমানা আক্তার জানান, এমন আয়োজন তাদেরকে আরো বাল করার উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।
