সাতক্ষীরা সংবাদদাতা :
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার রয়েল প্যালেস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সহ সভাপতি এটিএম মহব্বত আলী, সংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান লবু, বাংলাদেশ যুবজোটের সভাপতি শাহজাহান আলী সাজু, বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সভাপতি গৌতম চন্দ্র শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে নিয়মিত সাংগঠনিক আলোচনা, কর্মপরিকল্পনা গ্রহণ এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুনসুর রহমান, দিদারুল আলম, মো. জাহাঙ্গীর, আব্দুল জব্বার, মো. কামরুজ্জামান, আহমদ আলী গাজী, আব্দুল গফুর, আলী জামান প্রমুখ।
