বাংলার ভোর প্রতিবেদক :
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মশিউল আজম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির সম্পাদক আহসান কবির, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সোনালী দিনের সম্পাদক এইচ এম সিরাজ, দৈনিক নতুন সকালের বার্তার সম্পাদক এম আইউব,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
বক্তারা মরহুম অ্যাডভোকেট তৌহিদুর রহমানের কর্মময় জীবন, সাংবাদিকতার বিকাশে তার অবদান এবং প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু ও মুর্শিদুল আজিম হিরু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসভাপতি বিএম আসাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান ও সাইফুর রহমান সাইফসহ সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য এস এম সোহেল। স্মরণসভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ মনি।
দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ মাওলানা মুক্তার আলী। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
