Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
  • লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • কেশবপুরে কন্যাশিশু দিবসে বাল্যবিবাহ বন্ধের আহ্বান
  • পাইকগাছায় বিশেষ অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৮
  • রামপালে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

banglarbhoreBy banglarbhoreOctober 12, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর প্রকৃত তথ্যভান্ডার তৈরি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মশিদুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ের কার্যক্রম ও উপকারভোগী নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। প্রেস কনফারেন্সে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ

    October 13, 2026

    গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

    October 13, 2026

    জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.