Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে সনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বহিষ্কারের দাবি বিএনপির একাংশের
banglarbhoreBy banglarbhoreOctober 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায়, পরিবহন খাতের তহবিলের হিসাব না দেয়া, শুল্ক ফাঁকি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আতিকুজ্জামান সনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বেনাপোল পৌর বিএনপির একাংশ। একই সঙ্গে বিএনপির প্রস্তাবিত কমিটিতে তার পদ অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্বিবেচনা এবং দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আহাদ। এ সময় পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বেনাপোল পৌর টার্মিনালে সরকারি নির্ধারিত প্রবেশ ফি ৫০ টাকা হলেও ট্রাকপ্রতি ১০০ টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া নাইট গার্ড, নৈশপ্রহরী, যানজট নিরসন ও ট্রান্সপোর্ট মালিক সমিতির কল্যাণ তহবিলের নামে অর্থ নেওয়া হচ্ছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ১১০ টাকা এবং বন্দর কর্তৃপক্ষের নামে ৩৯০ টাকা আদায়ের অভিযোগও তোলেন তারা। এসব অর্থের যথাযথ হিসাব ও ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

তাদের দাবি, ভারতীয় ট্রাকচালকদের কাছ থেকে ৫০ টাকার রশিদ দিয়ে ১৮০ টাকা আদায় করা হচ্ছে। অন্যান্য খরচের নামে নেওয়া হচ্ছে আরও ৪০০ থেকে ৫০০ টাকা। এ ছাড়া নিরাপত্তাকর্মী ও নাইট গার্ড নিয়োগের কথা বলে বেকার যুবকদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পক্ষে রশিদ ও ভারতীয় ট্রাকচালকদের ভিডিও সাক্ষাৎকার থাকার কথা জানান তারা।

পরিবহন খাতের অর্থ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তাদের অভিযোগ, ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ধরে সভাপতি পদ ধরে রেখেছেন সনি। সমিতির তহবিলের আয়-ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের সামনে উপস্থাপন করা হয় না। বিভিন্ন বিরোধ নিষ্পত্তির নামে সদস্যদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও করেন তারা।

সনির মালিকানাধীন কাব্য এন্টারপ্রাইজের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, বেনাপোল বন্দরের ২৬ নম্বর শেডে শুল্ক ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির একটি পণ্যচালান আটকে রয়েছে। এ ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে বলে দাবি করেন বক্তারা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বেনাপোলের রেললাইন নির্মাণকাজে মাটি ও বালু ভরাট, পৌর ট্রাক টার্মিনাল, পৌর টোল, বাজার ও পশুহাটকে কেন্দ্র করে অর্থ আদায়ে অনিয়ম হয়েছে। বন্দর থেকে পণ্য পাচার এবং ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগও তোলেন তারা।

সংবাদ সম্মেলনে সনির রাজনৈতিক পরিচয় ও বিএনপির প্রস্তাবিত কমিটিতে তার অন্তর্ভুক্তি নিয়েও আপত্তি জানানো হয়। আব্দুল আহাদ বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে সনিকে বিএনপির রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি। ৫ আগস্টের পর তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হন। তার নাম পৌর বিএনপির প্রস্তাবিত কমিটিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলে নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা যশোর জেলা বিএনপির নেতাদের কাছে লিখিত আপত্তি জানান তিনি।

আব্দুল আহাদ আরও বলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত দীর্ঘদিন দলের নেতাকর্মীদের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাকে জনবিচ্ছিন্ন নেতা আখ্যা দিয়ে সনি যে বক্তব্য দিয়েছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত। এ কারণে সনির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রশ্নোত্তর পর্বে বক্তারা দাবি করেন, বন্দরে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে ভারতীয় ট্রাকচালকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এতে কিছু চালক বাংলাদেশে পণ্য পরিবহনে অনীহা প্রকাশ করছেন। এ পরিস্থিতি দুই দেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে সনির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিএনপির প্রস্তাবিত কমিটিতে তার পদ অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান

    October 15, 2026

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026

    ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.