বাংলার ভোর প্রতিবেদক :
নজরুল বর্ষ-২৬ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমী।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সদর উপজেলার তরফ নওয়াপাড়ার শেখহাটিতে একাডেমী ভবনে নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগীতা করে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, মধুমতি অঞ্চল।
শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমী পরিচালনা কমিটির সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা এস এম মুস্তাফিজুর রহমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন সংগীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চলের সভাপতি ও দৈনিক বাংলার ভোর’র উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ।
আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ও অবিভাবক আশরাফুল আলম সেলিম।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য চেতনাকে ধারণ করে বাঙালি সংস্কৃতিকে দৃঢ়তার সাথে আকড়ে ধরে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মানে কাজ করে যেতে হবে।
আজ এক অশুভ শক্তি বাঙালি সংস্কৃতির উপর আক্রমনের দুঃসাহস দেখাচ্ছে। ঠিক সেই মুহুর্তে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু দিবসের বছরকে নজরুল বর্ষ ঘোষনা করে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহন করেছেন।
