Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

banglarbhoreBy banglarbhoreOctober 15, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা :
শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদ্যাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোরের শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা, যানজট নিরসন, গোয়েন্দা নজরদারি জোরদার এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ সুপার, যশোরের নির্দেশক্রমে শার্শা থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এবং বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন। এ ছাড়া দুই থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, পূজামণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য, পূজা উদ্যাপন কমিটির স্বেচ্ছাসেবক, টহল পুলিশ ও সাদাপোশাকের পুলিশ সদস্যরা নজরদারি করবেন। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় দুই থানায় বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও সার্বক্ষণিক কন্ট্রোল রুম প্রস্তুত থাকবে।

শার্শা ও বেনাপোল সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় বিশেষ পুলিশি টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে সাইবার নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ব্রিফিয়ে কর্মকর্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

এ সময় স্থানীয় পূজামণ্ডপ উদ্যাপন কমিটির কর্মকর্তা ও এলাকাবাসীকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। যেকোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.