Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভালোবাসা দিবসের রাতে এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার সাক্ষী হলো অভয়নগর উপজেলা। ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে প্রেমিকার বাড়ির সামনে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তর বিশ্বাস (৩০) নামের এক যুবক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদী দক্ষিণপাড়া হাড়িভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধ অন্তর বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের সাগর বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগরের ধোপাদী গ্রামের হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্রে অন্তরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্ক নিয়ে সম্প্রতি উভয় পরিবারের মধ্যে টানাপোড়েন ও বিরোধ সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে কুষ্টিয়া থেকে অভয়নগরে আসেন অন্তর। সেখানে প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে, পরিবারের পক্ষ থেকে চরম অপমান সইতে না পেরে ক্ষোভে ও অভিমানে সঙ্গে আনা পেট্রোল নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তার শরীরে ছড়িয়ে পড়লে তিনি চিৎকার করতে থাকেন।
চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে পাশের একটি পুকুরে ফেলে আগুন নেভান। পরে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের একাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার চেষ্টা। তবে এর নেপথ্যে অন্য কোনো প্ররোচনা বা কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.