Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে ঘুমন্ত জামাইকে কু#পিয়ে হ#ত্যা, শ্বশুর আ#টক
  • অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট
  • ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট

banglarbhoreBy banglarbhoreOctober 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে নিজ বসতঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক নিঃসঙ্গ বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ জমির দলিল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আছিয়া বেগম নিজ বাড়িতে একাই ছিলেন। সাধারণত তার সঙ্গে এক বোন বসবাস করলেও, তিনি সম্প্রতি নিজের মেয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে বা রাতের যেকোনো সময় ফাঁকা বাড়িতে প্রবেশ করে।

মঙ্গলবার সকালে স্থানীয় প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। সন্দেহ হলে তারা ঘরের ভেতরে উঁকি দিয়ে খাটের ওপর তার রক্তস্নাত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। সাথে সাথেই ঘটনাটি অভয়নগর থানা পুলিশকে অবহিত করা হয়।

নিহতের মেয়ে পান্না বেগম জানান, খবর পেয়ে ঘরের ভেতরে গিয়ে দেখা যায় সমস্ত মালামাল তছনছ করে ফেলা হয়েছে। ঘর থেকে স্বর্ণালংকার, নগদ গচ্ছিত টাকা এবং ঘরের গুরুত্বপূর্ণ জমির দলিল গায়েব রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “আমার মাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে শুধুমাত্র মালামাল ও জমির দলিল লুটের উদ্দেশ্যে। দুর্বৃত্তরা সুযোগ বুঝে একাকি পেয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে।”

খবর পেয়ে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামানসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তমাখা মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল ও জমির দলিলের বিষয়ের সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে।

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে ঘুমন্ত জামাইকে কু#পিয়ে হ#ত্যা, শ্বশুর আ#টক

    October 20, 2026

    ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

    October 20, 2026

    নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.