Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া
  • এইচএসসি ফল : যশোর বোর্ডে পাসে এগিয়ে সরকারি কলেজ
  • মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর
  • সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না
  • সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ
  • যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
  • চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এইচএসসি ফল : যশোর বোর্ডে পাসে এগিয়ে সরকারি কলেজ

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫-উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে এ বছর ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে পাসের হারে এগিয়ে রয়েছে সরকারি কলেজগুলো।

এমএম কলেজ

এবছর এইচএসসি পরীক্ষা এমএম কলেজ থেকে ৭১৪ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৯৭। পাসের হার ৯৭ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯১ পরীক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯৮ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পায় ৩৯৯ পরীক্ষার্থী।

সরকারি মহিলা কলেজ

সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৬৬৮ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৭৭। পাসের হার ৮৩ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬।

সরকারি সিটি কলেজ

সরকারি সিটি কলেজ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়  ৬৭৩ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৩৯। পাসের হার ৮০ দশমিক ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮। গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পায় ৮১।

আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ

আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ থেকে এইচএসসি পরীক্সায় ৫৯৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৭৬। পাসের হার ৬৭ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ শিক্ষার্থী। গত বছর পাসের হারি ছল ৭৬ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ৩৩৬ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৫৭। পাসের হার ৭৬ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯৩ শতাংশ। জিপিএ-৫ পায় ৩৫ শিক্ষার্থী।

উপশহর মহিলা কলেজ

উপশহর মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ২৮৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০০। পাসে হার ৩৫ দশমিক ৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ ছাত্রী। গত বছর পাসের হার ছিল ৪৬ শতাংশ। কোন ছাত্রী জিপিএ-৫ পায়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া

    October 31, 2026

    মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর

    October 31, 2026

    সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.