Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
  • যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ডাকাতি মামলায় যশোরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ খালাতো ভাইয়ের বিরুদ্ধে
  • কেশবপুরে নিহত স্বামী-স্ত্রীর পরিচয় সনাক্ত পুলিশের ধারণা হত্যাকাণ্ড
  • ধর্ষণচেষ্টা : অভিযোগে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার দাবিতে অভয়নগরে মানববন্ধন
  • যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনি প্রেস ক্লাবে ওসি শাহিদুর রহমানের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNovember 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা :
আশাশুনি প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ। সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, রাবিদ মাহমুদ চঞ্চল, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি ওসি শাহিদুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, তাদের হাতের ছোঁয়ায় সমাজের সঠিক চিত্র ফুটে ওঠে।

তিনি আরও বলেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ, অনলাইন জুয়া নির্মূল এবং সব ধরনের অপরাধ দমন আমাদের অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করা হবে। থানাকে আমরা দালাল মুক্ত, হয়রানী মুক্ত রাখতে চাই।

থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেয়া হবে।

সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সামাজিক অপরাধ ও জননিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা তুলে এসব বিষয়ে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন

    November 1, 2026

    খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা

    November 1, 2026

    যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.