বাংলার ভোর প্রতিবেদক :
যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এ উপলক্ষে স্কুলের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ডাক্তার ওহিদুজ্জামান আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী সেলিম রেজা ময়না, বিদ্যালয়ের সাবেক সভাপতি নূরউজ্জামান অসিম, প্রাক্তন প্রধান শিক্ষক নাসির উদ্দীন, শাহনাজ আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মফিজুর রহমান।
অতিথিরা বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত ও আনন্দদায়ক পাঠদান করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে তিন শিক্ষক স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনার আগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
