Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৪, ২০২৬

মাগুরায় রমজানে অনাহারে বৃদ্ধা জরিনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় রমজানে অনাহারে বৃদ্ধা জরিনা
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নর খালিয়া মন্ডলপাড়ায় একা পড়ে থাকা জরিনা বেগমের (৭০) জীবনে যেন দুঃখই একমাত্র সঙ্গী। বহু বছর আগে স্বামী হারিয়েছেন। নেই কোনো জমিজমা, নেই আয়ের পথ। সরকারি সহায়তার তালিকায়ও তার নাম কখনো ওঠেনি।

বয়সের ভারে এখন আর ভিক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার শক্তিটুকুও নেই তার। তাই পবিত্র রমজান মাসেও অনেক দিন অনাহারে কাটছে এই বৃদ্ধার। ইফতার কিংবা সেহরিতে অনেক সময় তার ভাগ্যে জোটে না একমুঠো খাবারও। বাধ্য হয়ে শুধু পানি খেয়েই রোজা ভাঙতে হয় তাকে।

প্রতিবেশী সুমি বলেন, “চুলার দিকে তাকালেই বোঝা যায় কত দিন ধরে এখানে আগুন জ্বলেনি। হাঁড়ি-পাতিল পড়ে আছে, কিন্তু রান্না হয় না। ঘরে চাল-ডাল কিছুই নেই।”

স্থানীয়রা জানান, প্রতিদিন ইফতারের সময় জরিনা বেগম ঘরের দরজার সামনে বসে থাকেন। নিঃশব্দে তাকিয়ে থাকেন রাস্তার দিকে-কখন যেন কেউ একটু খাবার নিয়ে আসে। সেই খাবার দিয়েই তার ইফতার, সেই খাবার দিয়েই সেহরি।

এলাকাবাসীর আকুল আবেদন, জরিনা বেগমকে দ্রুত বয়স্ক ভাতা ও জরুরি খাদ্য সহায়তার আওতায় আনা হোক। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে তারা সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.