বাংলার ভোর প্রতিবেদক :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শংকরপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
তরিকুল ইসলামের স্মরণে যশোর নগরীর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে শংকরপুর আকবরের মোড় পাকারমাথা এলাকায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাকিব রায়হান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মৃতি স্মরণে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছে যশোর জেলা ছাত্রদল।
