বাংলার ভোর প্রতিবেদক :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে স্মরণসভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় নেতাকর্মীরা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। এ ছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু।
আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা সেলিমুর রহমান সেলিম, যুবদল নেতা শহিদুল ইসলাম মিলন, রবিউল ইসলাম রবু, শেখ সাব্বির আহমেদ, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির শেষ পর্যায়ে স্থানীয় তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যেও খাবার বিতরণ করা হয়।
