Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে খোলপেটুয়া-কপোতাক্ষে বালু লুট অব্যাহত: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
  • কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ
  • শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
  • যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
  • প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার
  • যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনার পর সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে রাত্রিযাপনসহ তিন দিনের ভ্রমণ পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। তবে এক দিনের ভ্রমণ পাস আগের নিয়মেই চালু থাকবে।

বন বিভাগের এ সিদ্ধান্তে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক ও ট্যুর গাইডরা। তাদের দাবি, একটি বিচ্ছিন্ন দুর্ঘটনার দায় পুরো পর্যটন খাতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসা ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ।

পরে ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এক দিনের ভ্রমণ পাস আগের নিয়মে চালু থাকবে।

তিন দিনের পাস বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞার মেয়াদ সম্পর্কে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এদিকে,বন বিভাগের সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে।

তিন দিনের ভ্রমণ পাস বন্ধ থাকলে পর্যটক কমে যাওয়ার পাশাপাশি আর্থিক সংকটে পড়বেন বোট মালিক, ট্যুর অপারেটর, গাইড ও স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ঋণ করে তাঁরা পর্যটকবাহী বোট তৈরি করেছেন। এখন ভ্রমণের অনুমতি বন্ধ হয়ে গেলে ঋণ পরিশোধসহ সংসার চালানো কঠিন হয়ে পড়বে। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের ভ্রমণ পাস চালুর দাবি জানান তিনি। মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন।

আগে এ ধরনের দুর্ঘটনা ঘটেনি। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকার পর্যটন কার্যক্রমে এমন নিষেধাজ্ঞা দেওয়া দুঃখজনক। সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ বলেন, সাম্প্রতিক দুর্ঘটনার আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়।

২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালি বোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি জালি বোট ডুবির ঘটনা ঘটে। তিনি বলেন, এসব ঘটনার পরও পর্যটন কার্যক্রম বন্ধ করা হয়নি। পর্যটকদের অসতর্কতার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার দায়ে সাতক্ষীরা রেঞ্জের তিন দিনের পাস বন্ধ করা যুক্তিসংগত নয়।

এতে সুন্দরবনের সাতক্ষীরা অংশের পর্যটন সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। পর্যটনসংশ্লিষ্টদের মতে, ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’ এ অঞ্চলের অন্যতম ব্র্যান্ডিং। এই রেঞ্জ দিয়ে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের পর্যটকেরা আসেন।

রাত্রিযাপনের পাস বন্ধ থাকলে পর্যটকদের দীর্ঘ সময় বনে অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ সীমিত হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় পর্যটননির্ভর অর্থনীতি।

তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধিনিষেধ ও নজরদারি জোরদার করা হোক। তবে সামগ্রিক পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত না করে দ্রুত তিন দিনের ভ্রমণ পাস চালুর সিদ্ধান্ত নেওয়া হোক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে খোলপেটুয়া-কপোতাক্ষে বালু লুট অব্যাহত: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

    November 12, 2026

    কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    November 12, 2026

    বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

    November 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.