Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বালু লুট অব্যাহত: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
  • কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ
  • শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
  • যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
  • প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার
  • যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগেরহাট সংবাদদাতা :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মোট ৭ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৩ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের এজাহার সূত্রে জানা যায়, শাহিনুল আলম ছানার বিরুদ্ধে ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে শাহিনুল আলম ছানার নামে বাড়ি, জমি ও অন্যান্য স্থাবর সম্পদ বাবদ ৩ কোটি ২১ লাখ ১৭ টাকা এবং বাস, মোটরযান, ট্রাক ও ব্যাংক হিসাবের অর্থসহ অস্থাবর সম্পদ বাবদ ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা।

অন্যদিকে ব্যাংকঋণসহ মোট দায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদ দিয়ে নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা। অন্যদিকে, ২০২৫ সালের ১৮ মার্চ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন।

দুদকের যাচাইয়ে পাওয়া নিট সম্পদের সঙ্গে দাখিল করা বিবরণীর পার্থক্য ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকা। দুদকের অভিযোগ, সম্পদের এই তথ্য গোপন করে তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এজাহারে আরও বলা হয়, ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত বেতন-ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কৃষি, টোল প্লাজা, ইটভাটা ও পরিবহন খাত থেকে তার মোট আয় পাওয়া যায় ১০ কোটি ১৩ লাখ ৮৭ হাজার ৪৮৭ টাকা।

পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ৪০ শতাংশ বাদ দিয়ে সম্ভাব্য সঞ্চয় নির্ধারণ করা হয় ৫ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৮৯২ টাকা। এ হিসাবে নিট সম্পদের বিপরীতে ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। অন্যদিকে, শাহিনুল আলম ছানার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধেও একই আইনে পৃথক মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহার অনুযায়ী, ঝর্না আলম ২০২৫ সালের ১৮ মার্চ কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৭৪ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেন। তবে দুদকের যাচাইয়ে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার স্থাবর এবং ৩১ লাখ ২২ হাজার ৪৩৬ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ ৪ কোটি ৫১ লাখ ৫৩ হাজার ৬৯৪ টাকা। এজাহারে উল্লেখ করা হয়েছে, তাঁর নামে কোনো দায়দেনার তথ্য পাওয়া যায়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত দোকানভাড়া ও কৃষি খাত থেকে ঝর্না আলমের মোট আয় পাওয়া যায় ১০ লাখ ৬৫ হাজার টাকা। পারিবারিক ব্যয় বাদ দিয়ে তার নিট আয় ও সঞ্চয় এবং আগের সঞ্চয় মিলিয়ে মোট ১৪ লাখ ৩ হাজার টাকা হিসাব করা হয়েছে।

সেই হিসাবে তাঁর সম্পদের বিপরীতে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী সমীরন কুমার মণ্ডল বলেন, গত ১ নভেম্বর মামলা দুটির অনুমোদন দেয় দুদকের প্রধান কার্যালয়।

পরে ৯ নভেম্বর বাগেরহাট জেলা কার্যালয় থেকে মামলা দায়েরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।তবে দুদকের আনা অভিযোগের বিষয়ে শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলমের বক্তব্য পাওয়া যায়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বালু লুট অব্যাহত: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

    November 12, 2026

    কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    November 12, 2026

    সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ

    November 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.