Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বালু লুট অব্যাহত: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
  • কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ
  • শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
  • যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
  • প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার
  • যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে তদন্ত চলাকালে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তার উপস্থিতিতে প্রতিষ্ঠানে একটি শান্তিপূর্ণ তদন্ত কার্যক্রম চলাকালে সিরাজ, ইয়াছিন, দাউদ, তৃপ্তি, আশরাফুল ও ওজিয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার সকালে মানববন্ধনে অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় তারা শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানচর্চা ও শিক্ষার নিরাপদ পরিবেশ। সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। মানববন্ধনে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বালু লুট অব্যাহত: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

    November 12, 2026

    বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

    November 12, 2026

    সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ

    November 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.