Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কার : ঠিকাদার উধাও, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ
  • চাঁদাবাজি-ঘের দখল : আল আমিনের পদত্যাগ দাবিতে রামপালে বিক্ষোভ
  • যশোরে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
  • বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট
  • যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু
  • যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা শেখহাটির কাজী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে ডিবির একটি দল কোতোয়ালি মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় কাজী তৌহিদুর রহমান জুয়েলের সীমানাপ্রাচীরঘেরা দোতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাড়ির রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট ১৪টি মামলা রয়েছে। তবে এ সময় জুয়েলকে আটক করা যায়নি। এ ঘটনায় তাকে আসামি করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক

    November 14, 2026

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কার : ঠিকাদার উধাও, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

    November 14, 2026

    চাঁদাবাজি-ঘের দখল : আল আমিনের পদত্যাগ দাবিতে রামপালে বিক্ষোভ

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.