Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার পরিদর্শনে ইউএনও
  • কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • ফেসবুকে স্ট্যাটাসের ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
  • চৌগাছায় জামায়াতের মিছিল ও বিক্ষোভ সমাবেশ
  • ডুমুরিয়ার তরিকুল হত্যার আসামি রায়তুল গ্রেফতার
  • সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ
  • বাঘারপাড়ায় নদীর জায়গা দখল : ইউএনওর কাছে অভিযোগ
  • শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফেসবুকে স্ট্যাটাসের ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চুয়াডাঙ্গা  সংবাদদাতা :
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার মাথায় চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ায় জান্নাতুল মাওয়া (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে নিজ ঘরের শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মাওয়া আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জান্নাতুল মাওয়া। সেখানে তিনি লেখেন, ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে।’ ভোর সাড়ে ৪টার দিকে তার বাবা শরিফুল ইসলামের ঘুম ভাঙলে মেয়ের ঘরে আলো জ্বলতে দেখেন। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জান্নাতুল মাওয়ার মৃত্যুর ঘটনায় সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে। সহপাঠীদের অনেকের দাবি, তিনি আত্মহত্যা করার মতো মেয়ে নন। ফেসবুকের স্ট্যাটাসের বিষয়টি সামনে আসায় তার মৃত্যুর পেছনে কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন স্বজন ও সহপাঠীরা।

নিহতের বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি জেনে কী হবে? আমার মেয়ে তো চলেই গেছে।’

খবর পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. মনিরুজ্জামান বলেন, জান্নাতুল মাওয়া নামে এক কলেজছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সদর হাসপাতালের চিকিৎসকের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে আত্মহত্যায় প্ররোচনার কোনো বিষয় থাকলে তা তদন্ত করে দেখা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার পরিদর্শনে ইউএনও

    November 16, 2026

    কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

    November 16, 2026

    চৌগাছায় জামায়াতের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.