কালিগঞ্জ সাংবাদদাতা :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। সোমবার বিকেল পাঁচটার দিকে বাজার পরিদর্শনে আসেন তিনি।
পরিদর্শনকালে কসাইখানা, মাছ বাজার, পোল্ট্রি মুরগি বিক্রির নির্ধারিত স্থান, গরুর হাট সহ তার আশেপাশে স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং নির্বাচন পরিচালনা কমিটি ও নবনির্বাচিত কমিটির গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন বাজারে পেরি ফেরি জায়গায় যততত্র ভবন নির্মাণ না করতে পারে, গরুর হাটের আশেপাশে এলাকা যেন কেউ জবর দখল না করে, বাজারের নির্দিষ্ট চাঁদনীগুলোতে নির্ধারিত পট্টি স্থাপন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজার নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, নির্বাচন কমিশনার কমিটির প্রধান সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার শেখ শরিফুল ইসলাম, মাওলানা শেখ মনিরুল ইসলাম, তবিবুর রহমান খান, নবনির্বাচিত কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান মুন্না, প্রচার সম্পাদক লুৎফর রহমান জুয়েল, সদস্য নুরুজ্জামান খান ও ব্যবসায়ী হাফিজুর রহমান, সেখ আরিজুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
