Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু বলেছেন, কার্ল মার্কসের চিন্তা দর্শন আজও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।

বর্তনমান বিশ্বব্যবস্থায় বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইয়ে মার্কসের দর্শন নতুন করে গুরুত্ব পাচ্ছে। কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলার উদ্যোগে আযেজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা আরো বলেন, কার্ল মার্কস শুধু একজন দার্শনিক নন, তিনি ছিলেন শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইয়ের পথপ্রদর্শক। তার চিন্তা ও দর্শন আজও বিশ্বের নিপীড়িত ও শোষিত মানুষের সংগ্রাম দিকনির্দেশনা দিচ্ছে। শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে মার্কসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ মানুষকে সংগঠিত করার বিকল্প নেই।

তিনি অরো বলেন, বর্তমান বিশ্বে ধনী গরিবের বৈষম্য ক্রমেই বাড়ছে। পুঁজিবাদী ব্যবস্থার কারণে শ্রমজীবী মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কসের দর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেই লক্ষেই বাসদ গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহবান জানান তিনি।

আলোচনা সভায় বাসদ যশোর জেলা আহবায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব হাসিনুর রহমান, ছাত্র ইউনিয়ন যশোর জেলার সভাপতি রাশেদ খান, বাসদ জেলা কমিটির সদস্য উজ্জল বিশ্বাসসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

সভা শেষে নেতৃবৃন্দ মার্কসের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শ বাস্তবায়নের সংগ্রাম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.