Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়ার ক্লিনিকগুলোতে মানহীন রিপোর্ট-চিকিৎসা : ঝুঁকিতে রোগীরা
  • লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা জখম
  • প্রতাপনগর শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন
  • যাত্রা শুরু এমএম কলেজে দর্শন ক্লাবের
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির মাঠ দিবস
  • যশোরে ককটেল বিস্ফোরণ মামলায় চলাফেরায় অক্ষম ব্যক্তিকে আসামি করার অভিযোগ
  • ভৈরব পরিস্কার : এবার ডা. ঊষার পাশে ছাত্রদল
  • ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ককটেল বিস্ফোরণ মামলায় চলাফেরায় অক্ষম ব্যক্তিকে আসামি করার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় শারীরিকভাবে অসুস্থ ও চলাফেরায় অক্ষম এক ব্যক্তিকে এজাহারভুক্ত আসামি করার অভিযোগ উঠেছে। হয়রানির উদ্দেশ্যে তার স্বামীকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন স্ত্রী রাণী বেগম। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বামী জাহিদুল ইসলাম তানভীরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন রাণী বেগম।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে ছোট পরিসরে মাছের ব্যবসা করে সংসার চালান। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

রাণী বেগমের অভিযোগ, ২০২৫ সালের ৫ আগস্টের পর একটি ঘটনায় তার স্বামীকে বাড়ির সামনে থেকে বিশেষ বাহিনীর সদস্যরা আটক করে মারধর করেন। পরে তাকে ও তার মাকে থানায় নেয়া হয়। তবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেয়া হয়।

তিনি আরও জানান, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে মাছের ব্যবসার কাজে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান তানভীর। এতে তার বাঁ পায়ের পেছনের লিগামেন্ট (পিসিএল) ছিঁড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাও করানো সম্ভব হচ্ছে না।
এরই মধ্যে গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ২১ জনের সঙ্গে তার স্বামীকেও এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন রাণী বেগম।

তিনি প্রশ্ন তুলে বলেন, শারীরিকভাবে অসুস্থ এবং নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে অক্ষম একজন ব্যক্তির পক্ষে এ ধরনের ঘটনায় জড়িত থাকা সম্ভব কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

রাণী বেগম জানান, তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের দুই ছেলে রয়েছে। স্বামীর অসুস্থতা, চিকিৎসার ব্যয় এবং মামলার কারণে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তানভীরের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেয়া, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এদিকে, তানভীরের বিরুদ্ধে ২০২৩ সালে একটি থানায় মাদকসংক্রান্ত মামলা হয়েছিল। ওই মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে তানভীরের মা জেসমিন সুলতানা, খালা রেখা বেগম, চাচি ওহেদা বেগম, প্রতিবেশী লামিয়া সুলতানা এবং সাত বছর বয়সী ছেলে তাইয়ান রহমান উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডুমুরিয়ার ক্লিনিকগুলোতে মানহীন রিপোর্ট-চিকিৎসা : ঝুঁকিতে রোগীরা

    November 17, 2026

    লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা জখম

    November 17, 2026

    প্রতাপনগর শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.