Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অক্সফোর্ড স্কুলে ক্লাস পার্টি উদযাপিত
  • যশোরে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময়
  • যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • ডুমুরিয়ার ক্লিনিকগুলোতে মানহীন রিপোর্ট-চিকিৎসা : ঝুঁকিতে রোগীরা
  • লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা জখম
  • প্রতাপনগর শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন
  • যাত্রা শুরু এমএম কলেজে দর্শন ক্লাবের
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির মাঠ দিবস
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতাপনগর শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়ায় শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার খুলনা জেলার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জে. পি. মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে জাগ্রত যুব সংঘ (জেজেএস) এবং দাকোপ উপজেলা জলবায়ু শিশু ফোরামের উদ্যোগে একটি যৌথ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপি প্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠী এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিংকন, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি রাজু হোসেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)’র স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, জলবায়ু শিশু ফোরামের সদস্য, জেজেএসের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। শিশু ফোরামের সদস্যরা

বিশেষভাবে উল্লেখ করেন, সাইক্লোন শেল্টারটিতে নারী ও কিশোরীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পৃথক টয়লেট, নারীদের নিরাপদে অবস্থানের জন্য আলাদা জায়গা এবং মায়েদের জন্য বেবি ফিডিং কর্নারের ব্যবস্থা নেই। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সহজে প্রবেশ ও চলাচলের জন্য পর্যাপ্ত উপযোগী অবকাঠামো এবং প্রয়োজনীয় সুবিধার অভাব রয়েছে। এ সময় শিশু ফোরামের সদস্যরা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন, সাইক্লোন শেল্টারটি নিরাপদ ও শিশু, নারী এবং প্রতিবন্ধীবান্ধব করতে জরুরি ভিত্তিতে ভবনের কাঠামোগত নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক স্বাস্থ্যসম্মত টয়লেট, নারীদের জন্য আলাদা নিরাপদ অবস্থানের জায়গা, বেবি ফিডিং কর্নার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী প্রবেশপথ ও চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অতিথিরা শিশুদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সাইক্লোন শেল্টারটির বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবনটির নিরাপত্তা যাচাই, প্রয়োজনীয় সংস্কার এবং দুর্যোগকালীন আশ্রয়গ্রহণকারীদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, জাগ্রত যুব সংঘ (জেজেএস) কেএনএইচ ও বিএমজেড জার্মানির সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১০টি উপকূলীয় উপজেলা এবং খুলনা শহর এলাকায় শিশুদের কণ্ঠস্বর ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ‘স্ট্রেংগ্যাদারিং চিলড্রেনস ভয়েস অ্যাণ্ড লিডারশিপ ইন অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ অ্যাণ্ড ডিসাস্টার রিস্ক ইন বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অক্সফোর্ড স্কুলে ক্লাস পার্টি উদযাপিত

    November 17, 2026

    যশোরে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময়

    November 17, 2026

    যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.