Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু স্মরণে নাগরিক শোকসভা আগামী ২৫ এপ্রিল শনিবার যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে। রোববার জাগরণী চক্র ফাউণ্ডেশনের প্রধান কার্যালয়ে যশোরের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নাগরিক শোকসভা আয়োজনের জন্য যশোরের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। সভায় যশোর ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটুকে আহবায়ক এবং জাগরণী চক্র ফাউণ্ডেশনের পরিচালক কবি কাজী মাজেদ নওয়াজকে সদস্য সচিব করে নাগরিক শোকসভা আয়োজনে একটি প্রস্তুতি পরিষদ গঠনের প্রস্তাব করা হয়। এছাড়া স্মারকগ্রন্থ প্রকাশের জন্য প্রস্তাবিত কমিটির সদস্যরা হলেন-হারুন অর রশীদ, মবিনুল ইসলাম মবিন, ফারাজি আহমেদ সাঈদ, সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন, এসএম তৌহিদুর রহমান।

সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, আফজাল হোসেন দোদুল, সালেহা খাতুন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিপিবির যশোরের সভাপতি মাহাবুবুর রহমান মজনু, সনাক যশোরের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পাভেল চৌধুরী, নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের সদস্য সচিব শহীদ আনোয়ার, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, বাংলার ভোরের সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, চারুপীঠের অধ্যক্ষ মাহবুব জামাল শামীম, চাঁদের হাটের সভাপতি ফরাজী আহমেদ সাঈদ, উদীচী যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান, প্রেসক্লাব যশোর সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুণ অর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাচিনুর রহমান, সুরবিতানের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, ভাষাণী পরিষদ যশোরের সদস্য সচিব এসএম মুস্তাফিজুর রহমান কবির, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব দাস, শিশু নিলয় ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আসিফ আহসান খান (রিপন), প্রশিক্ষক যোগেশ চন্দ্র দত্ত, লৌহ ও সিমেন্ট ব্যবসা সমিতির সহ-সভাপতি এএসএম রফিকুল ইসলাম আরজু, রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর কলেজের ফজিলাতুন্নেছা, জাগরণী চক্র ফাউণ্ডেশনের সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক মেরীনা আখতার, জাগরণী চক্র ফাউণ্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষ, পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) আজিজুল হক, ডাক্তার অতনু দাস, জাগরণী চক্র ফাউণ্ডেশনের উপ-পরিচালক পলাশ কুন্ডু, জাগরণী চক্র ফাউণ্ডেশনের উপ-পরিচালক কে এম শফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১ টা ৫ মিনিটে পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আজাদুল কবির আরজু। পরে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিন দফা জানাজা শেষে আজাদুল কবির আরজুর ইচ্ছা অনুযায়ী তার মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.