Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদ গঠিত
  • নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত
  • তরিকুল ইসলাম স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লুমিয়া খান একাদশ
  • অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
  • ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে যশোরে মানববন্ধন
  • নাশকতার অভিযোগে আ. লীগ ও যুব মহিলা লীগের দুই নেতাকর্মী আটক
  • ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে তিন তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই
  • নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, হেফাজতে মা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইমরান হোসেন পিংকু

একসময় যে নদে স্বচ্ছ পানিতে আকাশের ছায়া পড়ত, নৌকার পাল তুলে মাঝিরা পাড়ি দিতেন দূর-দূরান্তে, সেই ভৈরব এখন কচুরিপানার ঘণ সবুজ চাদরে ঢাকা। কোথাও নদীর পানি দেখা যায় না, কোথাও থমকে আছে পানির প্রবাহ। নদটির নাব্যতা ফেরাতে প্রায় ২৭৯ কোটি টাকা ব্যয়ে খননেও বদলায়নি ভৈরবের সামগ্রিক চিত্র। বরং দখল, দূষণ, অপরিকল্পিত সেতু ও রক্ষণাবেক্ষণের অভাবে নদটি আবারও হারিয়েছে প্রাণচাঞ্চল্য। এ অবস্থায় নদ বাঁচানোর দায়িত্ব কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ছেড়ে না দিয়ে নিজেরাই মাঠে নেমেছেন একদল মানুষ।

উদ্যোগের শুরুটা করেন চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। গত ৬ নভেম্বর একাই ভৈরব নদে নেমে কচুরিপানা পরিস্কার শুরু করেন তিনি। পরদিনও একা কাজ চালিয়ে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আহ্বানে সাড়া দিয়ে ৯ নভেম্বর যশোর শহরের দড়াটানা এলাকায় নদ পরিস্কারে যুক্ত হন অর্ধশতাধিক মানুষ। যশোরের পাশাপাশি খুলনা থেকেও স্বেচ্ছাসেবীরা এসে যোগ দেন এ উদ্যোগে।

একজনের ব্যক্তিগত উদ্যোগ এখন রূপ নিচ্ছে সম্মিলিত নাগরিক প্রচেষ্টায়। তবে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা সরিয়ে সাময়িক স্বস্তি মিললেও ভৈরবের দীর্ঘমেয়াদি সংকট কাটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, নদটির স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, বর্জ্য ফেলা বন্ধ, দখলমুক্ত করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মতো মৌলিক সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি।

৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা সাদিয়া মনোয়ারা উষা বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। পাশাপাশি এফসিপিএস (গাইনি অ্যান্ড অবস) প্রশিক্ষণার্থী। যশোর শহরের ঘোপ এলাকায় বেড়ে ওঠা উষার শৈশব-কৈশোরের স্মৃতিতে ভৈরবের রয়েছে বিশেষ জায়গা। ছোটবেলায় দেখা সেই নদটির বর্তমান অবস্থা তাকে দীর্ঘদিন ধরে ব্যথিত করছিল। তাই অপেক্ষা না করে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করেন।

চিকিৎসক উষা বলেন, একজন মানুষের সুস্থতার জন্য শুধু চিকিৎসা নয়, সুস্থ পরিবেশও জরুরি। অথচ শহরের প্রাণ হিসেবে পরিচিত ভৈরবের অনেক অংশ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। আশপাশের হাসপাতাল, দোকান, হোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির বর্জ্য নদে ফেলার অভিযোগ রয়েছে। এতে পানি দূষিত হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। পাশাপাশি পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কচুরিপানার বিস্তারও বাড়ছে।

উষা বলেন, ‘শুধু কচুরিপানা সরিয়ে নদটিকে সাময়িকভাবে পরিস্কার করতে চাই না। আমার স্বপ্ন, ভৈরব আবার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে। নদীর পানিতে আকাশের ছায়া পড়বে, পূর্ণিমার রাতে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব।’

তার ডাকে সাড়া দিয়ে রাজনৈকি নেতা, উই আর বাংলাদেশ ফাউন্ডেশন, বিডি ক্লিনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাজে যুক্ত হয়েছেন। স্বেচ্ছাসেবী সাজিদ হোসেন বলেন, ‘ডাক্তারের পোস্ট দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পারি নিজেদের উদ্যোগে কচুরিপানা অপসারণ এবং নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করতে কাজ করব। আমরা সাত-আটজন বন্ধু মিলে এখানে এসেছি।’

কচুরিপানা অপসারণের বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। নদটি রক্ষা করা শুধু সরকারের নয়, সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব। চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার ব্যক্তিগত উদ্যোগে যেভাবে মানুষ এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তবে শুধু কচুরিপানা পরিস্কার করলেই হবে না, নদ দখল ও দূষণ বন্ধ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রকল্প শেষ, সংকট শেষ হয়নি
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরটি গ্রামে পদ্মার শাখা জলঙ্গি নদী থেকে ভৈরবের উৎপত্তি। বাংলাদেশে প্রবেশের পর চুয়াডাঙ্গার দর্শনা, ঝিনাইদহের কোটচাঁদপুর, যশোরের বিভিন্ন এলাকা এবং খুলনার ফুলতলা, দিঘলিয়া ও দৌলতপুর হয়ে খুলনা নগরের কাস্টমঘাট এলাকায় রূপসা নদীতে মিশেছে এটি। চৌগাছার তাহেরপুর থেকে রূপসা-ভৈরবের মিলনস্থল পর্যন্ত নদটির দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার।

নদের নাব্যতা ফিরিয়ে আনা, নৌযান চলাচল স্বাভাবিক করা এবং জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে ২০১৬ সালের ১ জুলাই শুরু হয় ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৭২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির সময়সীমা পরে বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন করা হয়। একই সঙ্গে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা।

প্রকল্পের আওতায় চৌগাছার তাহেরপুর থেকে যশোর সদরের বসুন্দিয়া পর্যন্ত ৯২ কিলোমিটার নদ পুনঃখনন এবং বসুন্দিয়া থেকে আফ্রা ঘাট পর্যন্ত আরও চার কিলোমিটার ড্রেজিং করা হয়। এ ছাড়া যশোর শহরের প্রাণকেন্দ্রে নদের তীরে ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার এলাকাজুড়ে সৌন্দর্যবর্ধন করা হয়।

কিন্তু প্রকল্প শেষ হওয়ার কয়েক বছরের মধ্যেই নদটির বিভিন্ন অংশে কচুরিপানা ও আবর্জনার বিস্তার নতুন করে সংকট তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, ভৈরবের ওপর নির্মিত ৫২টি অপরিকল্পিত সেতু নদটির স্বাভাবিক প্রবাহ ও নৌযোগাযোগের অন্যতম বাধা। এসব সেতুর কারণে জোয়ার-ভাটার পানি নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। অনেক স্থানে পানি স্থবির হয়ে থাকায় কচুরিপানা জন্মাচ্ছে ও ছড়িয়ে পড়ছে। ফলে নদটির শহর অংশে নৌকা চলাচলও প্রায় বন্ধ।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, ভৈরব নদের শহর অংশ থেকে কচুরিপানা অপসারণে সরকারি বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই এ কাজ শুরুর প্রস্তুতি চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদ গঠিত

    November 18, 2026

    নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত

    November 18, 2026

    তরিকুল ইসলাম স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লুমিয়া খান একাদশ

    November 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.