চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় সারা দেশব্যাপি আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগাঠিন সম্পাদক মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে তরিকুল ইসলাম ডবলু, জহুরুল ইসলাম ও মাস্টার শহিদুল ইসলাম।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, যুগ্ম আহ্বায়ক ফারুক, আরাফাত হোসেন, বিএম মামুন, রাসেল আহমেদ, রনি হোসেন, সাইফুল ইসলাম রিংকু, জসীমউদ্দিন ও মাহবুব হাসান তুফান, ছাত্রদলের জসীম উদ্দিন, হেলাল খান ও শাহরিয়ার ইমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
