বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলাম স্মরণে আয়োজিত ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা সেমিফাইনালে চাঁচড়া পূর্বপাড়া একাদশকে ৪-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে লুমিয়া খান একাদশ। মঙ্গলবার রাত ৯টায় যশোরের চাঁচড়া শিবমন্দির সংলগ্ন বালুর মাঠে গোলদারপাড়া যুব সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
মেগা সেমিফাইনালে মুখোমুখি হয় চাঁচড়া পূর্বপাড়া একাদশ ও লুমিয়া খান একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে জায়গা করে নেয় লুমিয়া খান একাদশ। খেলায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি ছিলেন ১০ নম্বর চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর গোলদার, বুলেট ও যুববিষয়ক সম্পাদক ওয়াহিদুল্লা লুলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামান বাবলা, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ টগর, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আতিক ফয়সাল ও সহসভাপতি মাহমুদুল হাসান ফয়সালসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন মাটি ও বালু ব্যবসায়ী এবং যুবনেতা সজীব গোলদার। সার্বিক ব্যবস্থাপনায় তাকে সহযোগিতা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী গোলদার তোতা। খেলা পরিচালনা করেন এস আর সোহাগ ও নিয়াজ গোলদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ছাত্রনেতা আতিক ফয়সাল।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ সাইফুল্লাহ, মো. সুমন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ লাল্টুু, মাঠকর্মী নাহিদ, সামি ও অহনসহ আরও অনেকে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৬ দলীয় এ নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি ছাগল পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে।
খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গোলদারপাড়া যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
