Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়
  • চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা
  • চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  • তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা
  • আশাশুনিতে সড়কের ব্যারিকেড কেটে ফেলায় ভারি যান চলাচলে ঝুঁকিতে গ্রামীণ সড়ক
  • খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছার আউয়াল কবির
  • কেশবপুরে বিএনপি নেতা আবু স্মরণে দোয়া মাহফিল
  • বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি উদ্ধার, আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিয়েছে তালা মহিলা কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি এস কে কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তালা থানার ওসি আব্দুল আলিম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, অধ্যাপক নিলুফার বানু ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনসহ অন্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান, যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, ছাত্রদল নেতা শেখ রিজভী আহমেদ ও মোস্তাফিজুর রহমান রাজু, সাংবাদিক সেলিম হায়দার ও খান নাজমুল হুসাইনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কলেজ কর্তৃপক্ষ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং সম্মাননা স্মারক প্রদান করে।
বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

পরে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়

    November 22, 2026

    চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা

    November 22, 2026

    চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

    November 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.