Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী
Share
Facebook Twitter LinkedIn

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা
খুলনা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী সেবামূলক প্রতিষ্ঠান খুলনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেছেন।

শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগতদিনে পার্সেন্টেজ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানও ছাড় পায়নি। উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ফাইল চুরি, এমন কি টাকা নিয়েও বহু প্রতিষ্ঠান বরাদ্দ পায়নি এ ধরনের বহু অভিযোগও আছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভালোবেসে  আমাকে প্রশাসক নিয়োগ দিয়ে সম্মানিত করেছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। তিনি ঘোষণা দেন  এখন থেকে জেলা পরিষদের বরাদ্দ পেতে আর কোন উৎকোচ লাগবে না।

পাইকগাছা-কয়রার মানুষের পাশে থাকার ওয়াদা করে বাপ্পি অভিযোগ করেন, ঈদের সময় প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রত্যেক নির্বাচনী এলাকার এমপিদের নামে ১০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। কিন্ত খুলনা-৬ আসনে জামায়াতের এমপি সেই বরাদ্দ সার্বজনীন না করে আত্মকেন্দ্রিকভাবে তার দলের নেতা-কর্মীদের মধ্যে ভাগ বন্টন করে দিয়েছেন। সর্বশেষ তিনি দলীয় নেতা-কর্মীদের সাবধান করে বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই ঘের দখল, জমি দখলসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন। অন্যায় কর্মকাণ্ডের কোন রকম তদবির হবে না। এদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের পাশাপাশি তিনি আইনী পদক্ষেপের ঘোষণা দেন।

উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, আহ্বায়ক কমিটির তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডলসহ  ইমরান সরদার, দেবেন ঘোষ, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

পরে পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজ, উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, মৎস্য আড়ৎদারী সমিতি, পোনা ব্যবসায়ী সমিতি, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি,  ঠিকাদার কল্যাণ সমিতি, সরল কালিবাড়ী মন্দির, বাজার মন্দির কমিটি, শিববাড়ি রাশমেলা কমিটি, টাউন মাধ্যমিক বিদ্যালয়, চলন্তিকা সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠান নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে পুষ্পমাল্য অর্পণ করে শুভেচ্ছা জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  

জুন ৮, ২০২৬

যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুন ৮, ২০২৬

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.