Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
  • যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন
  • জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreNovember 29, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা :
মাগুরায় গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় আইডিইবি মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের ভায়নার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অফিস স্থাপনের জন্য জায়গা বরাদ্দ দেয়ার কথা জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেন এবং প্রকৌশলী মাহাবুবুর রহমান টিটো।
র‌্যালি পরিচালনা করেন প্রকৌশলী রাকিবুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।

আইডিইবি মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মাহাবুবুর রহমান টিটোর সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সালমান হায়দার।

এ সময় আইডিইবির স্থানীয় নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

    November 29, 2026

    যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী

    November 29, 2026

    নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা

    November 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.